1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিমলায় ‘ভুল চিকিৎসায় ’ প্রসূতির মৃত্যু: ক্লিনিক মালিক-চিকিৎসক গা ঢাকা সাংবাদিক নিরঞ্জন দে আর নেই, বিভিন্ন সাংবাদিক সংগঠনের শোক তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ কালিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ,ধুপছায়া ,জীবন, লেখক- ,ফাতেমা, ইসরাত ,রেখা, দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা

সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১৮ বার পঠিত

সাহারা আক্তার:- নিজস্ব প্রতিবেদক:- সুন্দরবন দিবসে সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও Socio Economic Development Alliance (SEDA) আয়োজনে সুন্দরবন উপকূল আটুলিয়াতে সুন্দরবন সুরক্ষার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সংগঠনিক সম্পাদক স্বপন দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়ার সদস্য মাসুদ রানা, ফারজানা ইসলাম, আব্দুল্লাহ,তানিয়া সুলতানা, খাদিজা খাতুন, নাজমুস শাহদাত, রিয়াজ সহ কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দু।এ সময় বক্তারা বলেন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় রাষ্টীয় উদ্যোগ, যুব ও জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন । প্রায় অর্ধশতাধিক যুব সুন্দরবন সুরক্ষার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে।মানবন্ধনের তারা আরো বলেন- গত ৫৪ বছরে সুন্দরবনের প্রান-প্রকৃতি ও জীব বৈচিত্র্যের যে ক্ষতি হয়নি গত ৫ই আগস্টের পর তার তিনগুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। জুলাই- আগস্ট বিল্পবের পর এই সাত মাসে সুন্দরবন থেকে যে পরিমাণ হরিণ হত্যা ও বৃক্ষ নিধন করা হয়েছে যা ইতিহাসে বিরল।সুন্দরবন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। এ বনকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে সকলকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সুন্দরবন বাঁচাতে বনের উপর নির্ভরশীলতা কমাতে হবে। বিবিআর নিউজ।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর