কবিতাঃ মানুষ তুমি মানুষ হয়ে
কলমেঃ গীতি কবি আনিয়াতুর আক্তার রোজী
——————————————————-
মানুষ হয়ে মানুষেকে
কখনো পথভ্রষ্ট করোনা।
মানুষের মঙ্গল কর
সেই মঙ্গলে আছে কল্যাণ।
স্বয়ং বিধাতা দেবে তোমার
সেই অবদান।
মানব হয়ে মানবতা
নেই এক ফোঁটা চিহ্ন,
একতা অধিক মিল
মিলনে করনা ভিন্ন
একতাই বড় বল
খাইলে ফুরায় না
গঙ্গার জল।
অলসের আশা নিষ্ফল
পরিশ্রমে পূর্ণ সফল
অধীর হইও না কাজে কর্মে,
ধৈর্যের ফল পাবে মর্মে মর্মে।
Leave a Reply