1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান প্রতারকের চক্রে ধুলিহর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম বাইসাইকেল খোয়া গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

সাতক্ষীরা সংসদীয় ৪ আসনেই লড়ছেন জাতীয় পার্টি

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পঠিত
Oplus_131072

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জাতীয় পার্টি লড়ছেন সবকটিতে, তাদের
মাঝে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার তার সম্মেলনকক্ষে প্রতীক বরাদ্দ দেন।

চারটি আসনে জাতীয় পাটির চার প্রার্থী লাঙ্গল এর চুড়ান্ত প্রতীক বরাদ্দ পেয়েছেন। সাতক্ষীরা জেলার জাতীয় পার্টির প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন মোঃ জিয়াউল রহমান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) মোঃ আশরাফুজ্জামান আশু সাতক্ষীরা -২( সাতক্ষীরা সদর ও দেবহাটা) সাতক্ষীরা -৩ আসনের জাতীয় পার্টির আলিপ হোসেন(আশাশুনি-কালীগঞ্জ)সাতক্ষীরা-৪আসনে জাতীয় পার্টির আব্দুর রশিদ(শ্যামনগর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ১৯টি বৈধ ও ১০টি বাতিল ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশনে আপিলে চার জন বৈধতা পান। ২৩ প্রার্থীর মধ্যে ২০ জানুয়ারি তিন জন প্রত্যাহার করায় ২০ জন প্রার্থী চূড়ান্ত বলে বিবেচিত হন। বুধবার দুপুর থেকে এসব প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং অন্যান্য ১৩ জন।প্রতীক বরাদ্দের পর চারটি আসনেই প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ও ভোট চারটি আসনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর