1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান প্রতারকের চক্রে ধুলিহর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম বাইসাইকেল খোয়া গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

অভিনয়ে বাঁচি তবু :- লেখক:- ফাতেমা ইসরাত রেখা 

  • প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত
Oplus_131072

অভিনয়ে বাঁচি তবু :-

লেখক:- ফাতেমা ইসরাত রেখা 

এই দুই হাত বাড়িয়ে ধরেছিলাম একদিন হাত

তবু সরে গেলে, তবু চলে গেলে দূরে

আমি তোমার নির্জন কুটিরে আজ চেয়ে দেখি

অন্য কেউ আছে সবটাই জুড়ে।

 

তবে কি আমার ভুল ছিল খুব হৃদয়ের লেনদেনে

আমি জানি নাই, বুঝি নাই কিছু তার

জীর্ণ হৃদয়ে অস্ফুট যন্ত্রণা, আরো খুব বিষ দাহন

ভেতর ও বাহিরে পুড়ে ছারখার।

 

আমি চেয়ে দেখি আকাশে কালো মেঘ উড়ে যায়

পালক ভাঙা নিঃসঙ্গ পাখির ডানায়

যেথা তোমার আকাশে মেঘহীন কপটতায় ভরা

বাহারী ফুলের সুগন্ধী মাখা জোছনায়।

 

এই চোখে ছিলো তোমার স্বপ্ন আঁকা ছবি কতো

তুমি তার মূল্য কিছু বুঝলে না

তবে কি আমার চাওয়ায় দোষ ছিল খুব বলো

মুছেই দিতে হলো নাম ঠিকানা!

 

এক পৃথিবীর একটাই আকাশ তবু যেন বহুদূর

তুমি আর আমি এক শহরে পরবাসে

এমন দীনতায় হৃদয় মরে আমরা মরি প্রতিদিন

অভিনয়ে বাঁচি তবু হেসে হেসে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর