1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান প্রতারকের চক্রে ধুলিহর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম বাইসাইকেল খোয়া গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

আমি সামান্যই ছিলাম লেখক:- ফাতেমা ইসরাত রেখা

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত
Oplus_131072

আমি সামান্যই ছিলাম 

লেখক:- ফাতেমা ইসরাত রেখা

 

ড্রয়ারে জমা পড়েছে অনেক চিঠি 

তোমার শেষ স্মৃতির পাতা জুড়ে 

তোমার মনের আঙিনায় ধুলো জমে 

আমার হয়নি বলা সব কথা অবসরে। 

ঝেড়ে ফেলে চলে গেলে যে ধুলো

পথের মলিন মর্ম যদি বুঝে থাকো 

তবে জানি সব কথা কবিতার মতো

আজও তোমার বুক পকেটেই রাখো

 

মধ্যরাতের গল্পে ধোঁয়া ওঠা কফি

পূর্ণিমার চাঁদে বুকের ভেতর গ্রহণ 

আজও মনে পড়ে হলুদ পাতার স্বর

তোমার ঠোঁটে আমার তৃষ্ণার দহন। 

 

প্রতিবাদের ঝড় বুকেই তীব্রতর

তাই দিয়ে ডালা সাজিয়েছো ক্ষমাহীন

যেদিন তুমি আর দেখবে না কবিতা

জেনে যাবে আমি হয়ে গেছি নামহীন। 

পাগলের প্রায় খুঁজবে তখন বৃথাই

ঝরা পাতার জলে সই করা দিনলিপি 

তোমাকে জানাবে আমার তিরোধান

আমি সামান্যই ছিলাম হেথা স্বরলিপি।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর