1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান প্রতারকের চক্রে ধুলিহর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম বাইসাইকেল খোয়া গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

অনামী ঠিকানা লেখক:- ফাতেমা ইসরাত রেখা

  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পঠিত
Oplus_131072

অনামী ঠিকানা 

        লেখক:- ফাতেমা ইসরাত রেখা

হয়তো ফুরিয়ে যাবে সময় এভাবেই

বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে হারিয়ে যাবে

অনন্ত পথের দিকে ধীরে ধীরে একটি মানুষ,

কেউ জানবে না কতোটা মূল্যহীন এই চলে যাওয়া।

হয়তো বা না বলতে পারা ব্যথার দহনে

পুড়ে ছাই হবে অন্তর্লোক

ভালো না থেকেও ভালো থাকার অভিনয়ে

ক্লান্ত হয়েও পুরানো অভ্যাসে হাসবে সে

অথচ গভীর রাতে ঐ মুখই কেঁদে কেঁদে বুক ভাসায়।

হয়তো তোমাদের সাথে আর পথ চলা হবে না

ঘর ভাঙা হৃদয় নিয়েও দুর্বোধ্য এক জীবন

কথা বলে রঙিন দুনিয়ার মানুষের আদলে

সে পুড়ছে, মরছে প্রতিদিন, প্রতি মুহূর্ত

তোমরা কেউ রাখোনি কোনো খোঁজ।

অথচ তার কাছে কতো আবদার অভিযোগ

আরও অভিমানে তোমাদের মনে কতো ক্ষোভ

ভেবে কি দেখেছো কেউ কোনোদিন!

সেও তো মানুষ! তোমাদের মতোই বাঁচতে চাওয়া!

দুঃখ পেয়ো না কেউ এসব কথায়

আর কোনো অভিযোগে বা অভ্যাসে নয়,

সে হারিয়ে যাবে ঠিক তোমাদের কোলাহল ছেড়ে

দূর থেকে আরও দূরে, অনন্ত সীমানায়

নিঃশব্দ বেদনার বুকে লিখে অনামী ঠিকানা।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর