1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান প্রতারকের চক্রে ধুলিহর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম বাইসাইকেল খোয়া গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

  • প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পঠিত
Oplus_131072

ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ-এর আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা শওকাত আফি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন। নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।ফারজানা শওকাত আফি এর আগে বিষ্ণুপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে এলাকাবাসীর কাছে তিনি পরিচিত মুখ হিসেবে সুপরিচিত।তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন। নির্বাচনকে ঘিরে তার সমর্থকরাও আশাবাদ ব্যক্ত করছেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর