1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান প্রতারকের চক্রে ধুলিহর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম বাইসাইকেল খোয়া গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান

  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পঠিত
Oplus_131072

ডিমলা (নীলফামারী)সংবাদদাতা:- তিস্তা নদী শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিনত হয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে তিস্তা নদী হইতে পাথর লুটপাট করা একটি সংঘবদ্ধ চক্র বেশ কয়েক দিন ধরে মেতে উঠে তিস্তা নদী ও চরাঞ্চল থেকে পাথর উত্তোলনের। স্হানীয় প্রশাসন কয়েক দফা অভিযান পরিচালনা করেও পাথর উত্তোলনকারীদের দমাতে পারেনি। সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহে ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে গিয়ে সেখানে গিয়ে লাঞ্ছিত হয়েছে। এরফলে গত ২৬ ফেব্রুয়ারি নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশাচাপানি ইউনিয়নে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ এক্সিকিউটিপ ম্যাজিষ্ট্রট এর নিয়ন্ত্রণে বিশাল টাস্কফোর্স বাহিনী অভিযান পরিচালিত করেছে। টেপাখড়িবাড়ি ইউনিয়নে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা এবং ৬টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। এছাড়াও খালিশাচাপানি ইউনিয়নে ৫টি শক্তিশালী সিক্স-সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়েছে। অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিজিবির (BGB) ৬২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল নিরলস সহায়তা প্রদান করে। তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলা এর এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইমরানুজ্জামান জানান।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর