1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান প্রতারকের চক্রে ধুলিহর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম বাইসাইকেল খোয়া গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা

  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পঠিত
Oplus_131072

মোঃ লিটন হুসাইন:- তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, তালা প্রেসক্লাবের সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শনিবার(২৮ শে ফেব্রুয়ারী) সকাল ১০ টায় তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল (অবঃ সেনা কর্মকর্তা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। ছাত্রনেতা এস.এম হাসান আলী বাচ্চু,র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড.জিল্লুর রহমান,খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম খোকা, কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি ইউপি সদস্য আবু তালেব,তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা.শহিদুল ইসলাম,ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল হোসেন,খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সি.সহ-সভাপতি ডাঃ আকরাম হোসেন, উপজেলা জাপার দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল লতিফ শেখ, জাপা নেতা অশোক কুমার পাল, রহমত আলী গোলদার,খলিলনগর ইউনিয়ন জাপা নেতা আমিরুল ইসলাম গাজী,আবু সুফিয়ান,ওয়াজেদ আলী মোড়ল,জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডাঃ রনজিত চৌধুরী, জালালপুর ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক শফিউর রহমান,তালা সদর ইউনিয়ন যুব সংহতি নেতা বাহারুল ইসলাম মোড়ল, ফারুক খাঁন, ধানদিয়া ইউনিয়ন ছাত্রসমাজের সি.সহ-সভাপতি আহসান হাবীব,সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। পরিকল্পনা সভায় বক্তারা বলেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি মানবসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।এ সময় প্রার্থী সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, তালা উপজেলার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। তিনি একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।সভায় নির্বাচনী প্রচারণার কৌশল, ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা, গণসংযোগ বৃদ্ধি এবং ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে প্রার্থীর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর