1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না ইফতার মাহফিলে,, রহমাতুল্লাহ পলাশ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের অঙ্গীকার কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান সাংবাদিকের পর বাবু গাজী নামক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন ডিমলায় তিস্তার চরাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাক্সফোর্সের অভিযান প্রতারকের চক্রে ধুলিহর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম বাইসাইকেল খোয়া গাজীপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ফারজানা শওকাত আফি

ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন

  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পঠিত
Oplus_131072
মেহেদী হাসান শিমুল- সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত একটি টিউবওয়েলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ-এর সহকারী অধ্যাপক ও পরিষদের কর্ণধর শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মোখলেসুর রহমান, শামীম সানা, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা মহিবুল্লাহ, আবু দাউদ  এবং সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আনোয়ারুল হকসহ মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা।
বক্তারা বলেন, মুসল্লিদের ওযু করা ও  এলাকাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা  পূরণে এই টিউবওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাজের বিত্তবানদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কয়েক মাস আগে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর