নিজস্ব প্রতিনিধি :– সাতক্ষীরার তালা উপজেলায় এক মাসে তিনটি ঘটনায় অভিযুক্ত হাজরাকাটি গ্রামের নুরুল ইসলাম বিশ্বাস (নুরু) আবারও এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।আহত বাবু গাজী জানান, তাদের পরিবারের মধ্যে একটি ছেলে সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। এ সময় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিশ্বাস ঘটনাস্থলে এসে বিরোধে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন। তিনি প্রতিবাদ করলে নুরু তার ওপর চড়াও হয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা আহত অবস্থায় বাবু গাজীকে উদ্ধার করে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও গত২৫ ফেব্রুয়ারি এক সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা এবং ২৪ ফেব্রুয়ারি কেটন সরদার নামে এক ব্যক্তিকে উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে নুরুর বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, তিনি প্রায়ই এলাকায় মারধর করে আতঙ্ক সৃষ্টি করছেন।এ বিষয়ে তালা থানা-র অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “ঘটনাটি নিয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply