উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :- সংযম ও ত্যাগের মাস রমজান শেষে সমাগত পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দময় উপলক্ষ্যে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম সুমন, এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন।”তিনি আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, এটাই হোক এই ঈদের মূল শিক্ষা। শ্রীপুরসহ সারা দেশের মানুষের জন্য তিনি সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।শুভেচ্ছা বার্তার শেষে সাইফুল ইসলাম সুমন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং পুনরায় সবাইকে বলেন— “ঈদ মোবারক”।
Leave a Reply