হারাধন কর্মকার, রাজস্থলী:- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের চুশাক পাড়ায় পিছিয়ে পড়া ক্রীড়া প্রেমিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি নাইমুল ইসলাম রনি।৩রা এপ্রিল শুক্রবার সকালে চুশাক পাড়ায় ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি, ফুটবল বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংউ মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুল আহমেদ রুবেল, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহিম,পাড়া কারবারী উনুমং মারমা, কারবারি ক্যজাইঞো মারমা, তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুমন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিতরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাঈমুল ইসলাম রনি বলে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান যুব সমাজ কে এগিয়ে নিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।তারে অংশ হিসেবে তার নির্দেশ মোতাবেক এলাকায় এলাকায় যুব সমাজকে মাদক ও বিভিন্ন গেমস থেকে মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই।
Leave a Reply