1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারেকে সহায়তা প্রদান

  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত
Oplus_131072

মোঃ আনোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি:- নীলফামারী: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ব্যক্তিগত উদ্যোগে নীলফামারীর ডোমার উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহারউদ্দীন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের রান্নার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জমিয়ত মহাসচিব মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডে ১৪টি পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এমন ঘটনায় আমি ব্যাথিত। আজকে সরেজমিনে এসে সকলের মানবেতর জীবন যাপনের অবস্থা দেখে মর্মাহত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে রান্না সামগ্রি হাড়ি, পাতিল, প্লেট, গ্লাস, বালতি সহ নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে আল্লাহ আরও সুযোগ দিলে তাদের পাশে দাড়াবো। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যারাই বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’উল্লেখ্য, গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪ টি পরিবারের প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর