1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ, মিথ্যাবাদীরা প্রেমিক হতে পারে না লেখক:- ফাতেমা ইসরাত রেখ ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার চুরির অভিযোগ তালা বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিস হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা কবিতাঃ তেল নিয়ে তেলেসমাতি কবি, আজিজুর রহমান সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২৬ পালিত, 

তালায় আম বাগান থেকে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত
Oplus_131072
মোঃ লিটন হুসাইন:- তালার হরিশচন্দ্র কাটি একটি আম বাগান থেকে আলাউদ্দিন শেখ (৪৮) নামে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে তালা থানার পুলিশ।মৃত্যু আলাউদ্দিন শেখ উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিশন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন তালা থানা পুলিশ।জানা গেছে স্থানীয়রাআম বাগানের একটি আম গাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয়রা তালা থানার খবর দিলে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। এসময় মরদেহের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা ও এক জোড়া জুতা পাওয়া গেছে। এছাড়া প্রাথমিক ভাবে মরদেহের গলায় দাগের চিহ্ন লক্ষ্য করা গেছে।
নিহতের স্ত্রী ইসমতারা জানান,তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন,বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন।পরে সকালে ছাগল চরাতে গিয়ে গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। তিনি বিভিন্ন সময় মানুষের ছোটখাটো কাজে সহযোগিতা করতেন এবং পাঁচ টাকার বেশি নিতেন না। তবে গলায় দাগের চিহ্ন থাকায় মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত চলছে ময়নাতদন্তের শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর