1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ, মিথ্যাবাদীরা প্রেমিক হতে পারে না লেখক:- ফাতেমা ইসরাত রেখ ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার চুরির অভিযোগ তালা বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিস হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা কবিতাঃ তেল নিয়ে তেলেসমাতি কবি, আজিজুর রহমান সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২৬ পালিত, 

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন

  • প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
Oplus_131072

ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :- নারী নির্যাতন বন্ধ করি, সমতার সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন করা হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে কানাডিয়ান সংস্থার অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি-র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। সভা সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অণা চক্রবর্তী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা জরুরি। নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নির্যাতন অনেকাংশেই রোধ করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রগতির প্রোগ্রাম ডিরেক্টর মাহাবুবুর রহমান, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান। তাঁরা নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নারী অধিকার, নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন নারীকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর