1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কবিতা – অক্ষম স্বপ্ন  লেখক:- ফাতেমা ইসরাত রেখা

  • প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত
Oplus_131072

কবিতা – অক্ষম স্বপ্ন 

লেখক:- ফাতেমা ইসরাত রেখা

সময়ের কাছে পরাজিত হয় মানুষ মাঝে মাঝে

কখনো বা চাওয়া পাওয়া হয়ে যায় দুর্মূল্য

জ্বলন্ত অগ্নিশিখায় ভেজা কয়লার ধোঁয়া যেমন

আমার নিঃশ্বাসের বাতাসের তেমনি আকাল।

তুমিহীন এই নিঃসঙ্গ সন্ধ্যায় বৃষ্টি নামলে

শুনতে পাই পাড় ভাঙ্গা নদীর অকল্যাণ শব্দ,

এক ঘোর অন্ধকার জাপটে ধরেছে চারপাশ

মনে হয় কতো যুগ ধরে এই একাকী পথচলা!

জোছনার আলোয় অন্ধকারের হাতছানি দেখি

নক্ষত্র ছুটে চলে এক বলয় থেকে অন্য বলয়ে,

হারিয়ে যেতে হয় নির্মম বাস্তবতায় অস্তিত্ব থেকে

আমি ছুটে চলি অনড়, অক্ষম স্বপ্নের পিছু পিছু।

জীবন যেখানে থমকে গেছে রাতের স্রোতের মুখে

সেখান থেকেই শুরু সেখানেই যেন শেষ সবকিছু।

তবুও দেখো কী অদ্ভুতভাবে বেঁচে আছি আমি

বেঁচে আছো তুমি আজো শুধু বাঁচতে হয় বলে।

বিষাদের আকাশ ছোঁয়া আদরমাখা বিকেলগুলো

ধোঁয়াহীন কফির পেয়ালায় মুখ রাখে আনমনে,

গভীর চোখে চেয়ে থাকে সন্ধ্যার অবকাশে তবুও

কি যেনো খুঁজে ফিরে এখনো ব্যস্ত শহরের ভিড়ে।

হয়তো তোমারই অপেক্ষায়, যদিও প্রকাশ নেই

অথচ আশাটুকু বেঁচে আছে নির্ভেজাল স্বপ্ন মুখর

জানি আজকাল স্বপ্নগুলোও মুখোশ পড়ে হাসে,

তোমার আগমন আমার কাছে একটু বেঁচে থাক।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর