1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

কালিগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী বাহার আলী ঢাকায় গ্রেফতার

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পঠিত
Oplus_131072

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত জব্বার আলী তরফদারের ছেলে, একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী বাহার আলী তরফদারকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৭ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে ঢাকার আলুব্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ও এসআই সরোয়ারের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে ‘র‍্যাব-৪’ সংশ্লিষ্ট মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানা গেছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে বাহার আলীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী তার গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত কার্যক্রম জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর