1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ, মিথ্যাবাদীরা প্রেমিক হতে পারে না লেখক:- ফাতেমা ইসরাত রেখ ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার চুরির অভিযোগ তালা বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিস হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা কবিতাঃ তেল নিয়ে তেলেসমাতি কবি, আজিজুর রহমান সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২৬ পালিত, 

মনিরামপুরে দেশনেত্রীকে ফিরে পেতে কেঁদে উঠলেন আসাদুজ্জামান মিন্টু

  • প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৮ বার পঠিত
Oplus_131072

উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি :-  “গণতন্ত্রের মা” সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু মঙ্গল কামনায় যশোরের মনিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় মনিরামপুর উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজনের মাধ্যমে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ‘দেশনেত্রী’র জন্য দোয়া চেয়ে কেঁদে উঠলেন নেতাকর্মীরাও। দোয়া মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবিরের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মিন্টু। এসময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস,খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু হোসেন সাদ্দাম, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন, মশ্বিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদ্দাম হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের পৌর ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান মিন্টুর বক্তব্যে খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ওনার এই দীর্ঘদিনের অসুস্থতায় আমরা যে যেখানে আছি সবাই উনার জন্য দুআ করি উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তাঁরা আরও বলেন, উনি শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, উনি বর্তমানে বাংলাদেশের একমাত্র অবিভাবক। উনার অনুপস্থিতিতে দেশে যে অরাজকতা সৃষ্টি হবে তা যেন তৈরি না হয় এবং আমরা যেন আমাদের অভিভাবকে পরিপূর্ণ সুস্থভাবে পেতে পারি সেই দুআই করি। আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। তাঁর জন্য আমরা প্রত্যেকের কাছে দুআ চাই। আমাদের নেত্রী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে যেন সেই প্রত্যাশা করি। দোয়া পরিচালনা করেন হাফেজ হাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর