1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ, মিথ্যাবাদীরা প্রেমিক হতে পারে না লেখক:- ফাতেমা ইসরাত রেখ ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার চুরির অভিযোগ তালা বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিস হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা কবিতাঃ তেল নিয়ে তেলেসমাতি কবি, আজিজুর রহমান সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২৬ পালিত, 

সাতক্ষীরা-১ আসনে জাপার একক প্রার্থী সাংবাদিক নজরুল ইসলাম

  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত
Oplus_131072

তালা প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তালা উপজেলায় জাতীয় পার্টির নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে তালা উপজেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি এ্যাড. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসানের সার্বিক তত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ। তালা উপজেলা জাতীয় পার্টির সি.যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও তালা সদর ইউনিয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, বিএম বাবলুর রহমান, এনজিও বিষয়ক সম্পাদক এম.এম. আবুল হোসেন, উপজেলা জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক ও খলিশখালী ইউনিয়ন জাপার সভাপতি নুরুল ইসলাম মোল্লা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোড়ল,উপজেলা জাপার দপ্তর সম্পাদক আব্দুল লতিফ শেখ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস,নগরঘাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন,সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নুরুল ইসলাম খোকা,সাধারণ সম্পাদক আব্দুস সালাম খাঁন,কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি মেম্বর, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম,ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মেম্বর আবুল কাশেম,মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গাজী, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জোয়াদ্দার, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকবুল হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক বাবু রনজিত চৌধুরী,খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ওয়াজে আলী গোলদার, উপজেলা প্রাক্তন সৈনিক পাটির সভাপতি রফিকুর ইসলাম খাঁ, জাতীয় যুব সংহতির তালা উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) এস.এম তকিম উদ্দীন,সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান,জালালপুর ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,স-সভাপতি যুদিষ্ঠী চক্রবত্তী,তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো. ফয়সাল হোসেন,ধানদিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সি.সভাপতি শফিকুজ্জামান শফিক, সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নের ক্ষেত্রে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক এস.এম. নজরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে মনোনীত করে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এ সিদ্ধান্তে একমত পোষণ করেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের নিকট বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দরা স্পষ্টভাবে জানান, তৃণমূলের এ সিদ্ধান্তের বাইরে অন্য কোনো প্রার্থীকে মেনে নেওয়া হবে না। তৃণমূলের ঐক্য ও মতামতের ভিত্তিতেই জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জোর দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংবাদিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এস.এম. নজরুল ইসলাম তালা ও কলারোয়া উপজেলায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাহী কমিটির সদস্যসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর