1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ, মিথ্যাবাদীরা প্রেমিক হতে পারে না লেখক:- ফাতেমা ইসরাত রেখ ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার চুরির অভিযোগ তালা বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিস হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা কবিতাঃ তেল নিয়ে তেলেসমাতি কবি, আজিজুর রহমান সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২৬ পালিত, 

সাতক্ষীরা-১ আসনে দুই উপজেলার সিধান্তে জাপার প্রার্থী এস.এম নজরুল ইসলাম

  • প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৪ বার পঠিত

তালা প্রতিনিধি:- তালা ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতিতে একক প্রার্থী হিসাবে সাংবাদিক এস.এম নজরুল ইসলাম কে মনোনীত করে সিধান্ত গ্রহন করা হয়েছে। সভায় দুই উপজেলার সিধান্ত সমূহ হুবুহ প্রকাশ করা হলো। যৌথ বিবৃতিদাতারা হলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. মুনছুর আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহেল আলীম বাবু। বিবৃতিতে উল্লেখ করা হয়- তালা উপজেলা জাতীয় পার্টির কার্যনিবাহী কমিটির সভা সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে এস. এম. নজরুল ইসলাম (এম.এ ইতিহাস, এলএলবি), পিতা—মৃত এজাহার আলী সরদার, গ্রাম—শিবপুর, ডাকঘর—তালা, উপজেলা—তালা, জেলা—সাতক্ষীরা। জাতীয় পার্টির পক্ষ থেকে একক প্রার্থী হিসাবে সর্বসম্মতিক্রমে সিধান্ত গ্রহন করা হয়।জাতীয় পার্টির নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তি জাতীয় পার্টির বিরুদ্ধে চক্রান্ত করার জন্য জাতীয় পার্টির পরিবার ভুক্ত নয় বা তালা উপজেলা জাতীয় পার্টির বা জেলা জাতীয় পার্টির কখনও কোন সদস্য নয় বা তালা-কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাথে তার কোর সম্পর্ক নেই এবং এআসনের নির্বাচনী এলাকার দলীয় কোন কর্মকান্ডে কখনও তাকে দেখা যায়নি। এমন জনবিচ্ছিন্ন ব্যক্তি তৃতীয় পক্ষের অর্থায়নে সুসংগঠিত দলের অনুমতি ছাড়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তার ব্যক্তিগত দায়িত্বে এর সাথে তালা ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির কোন রুপ সম্পর্ক নেই। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ১০৫ সাতক্ষীরা-১ আসন থেকে দুটি নাম কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণের সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত নাম দুটি হলো—১) এস. এম. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ও সভাপতি তালা উপজেলা জাতীয় পার্টি। ২) এম. মুনছুর আলী, সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ও সভাপতি কলারোয়া উপজেলা জাতীয় পার্টি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাতক্ষীর-১ আসনে থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে দুটি নাম প্রেরণ করা হলেও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সর্ব সম্মত ভাবে কলারোয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এম. মুনছুর আলী তার নাম প্রত্যাহার করে একক প্রার্থী হিসেবে এস. এম. নজরুল ইসলামকে সমর্থন করে সিধান্ত গ্রহন করে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর