1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ, মিথ্যাবাদীরা প্রেমিক হতে পারে না লেখক:- ফাতেমা ইসরাত রেখ ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার চুরির অভিযোগ তালা বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিস হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা কবিতাঃ তেল নিয়ে তেলেসমাতি কবি, আজিজুর রহমান সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২৬ পালিত, 

জেলা প্রশাসকের আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে, চাকরিচ্যুত ঝাড়ুদার

  • প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পঠিত
Oplus_131072

কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো চিফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্র কাটি ইউনিয়ন ভূমি অফিসে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনের পর অনিয়ম-দুর্নীতির চিত্র উঠে এলেও শাস্তির ভার পড়েছে এক অসহায় ঝাড়ুদারের ওপর এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর। অভিযোগ অনুযায়ী, তৎকালীন জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই জয়পত্র কাটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। অফিসে গিয়ে তিনি তহশিলদার ও পিয়নসহ কোনো দায়িত্বশীল কর্মচারীকে উপস্থিত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনের সময় দেখা যায়, বৈরাগত অফিসে পলাশ ও আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তি সরকারি কম্পিউটার ও পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করছেন। তারা সরকারি কর্মচারী না হওয়ায় জেলা প্রশাসক অসন্তোষ প্রকাশ করেন এবং অনুপস্থিত তহশিলদার নুরুল ইসলাম ও পিয়ন ইমরানকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন। এ সময় অফিসের ঝাড়ুদার নাসিমা খাতুন বাহিরে থেকে ফিরে আসেন। জেলা প্রশাসককে না চিনে তিনি জানতে চান তিনি কে। অভিযোগ রয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে মাস্টার রোলে দৈনিক মাত্র ১০০ টাকা বেতনে কর্মরত বৃদ্ধা ঝাড়ুদার নাসিমাকে চাকরিচ্যুত করা হয়। নাসিমা খাতুন প্রায় ১২ বছর ধরে ওই ভূমি অফিসে ঝাড়ুদার হিসেবে কাজ করছিলেন। ঝাড়ু দেওয়ার পাশাপাশি তহশিলদারের নির্দেশে অফিসের কর্মচারীদের জন্য রান্নার কাজও করতেন এবং অতিরিক্ত সামান্য অর্থ পেতেন। সেই অর্থেই তার পরিবার কোনো রকমে জীবিকা নির্বাহ করত।

অন্যদিকে, তহশিলদার নুরুল ইসলাম ও পিয়ন ইমরান শোকজের জবাব দেওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নিয়ে বদলি করা হয় বলে জানা গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীর অভিযোগ, এই সুযোগে উপজেলা ভূমি অফিসের নাজির ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে উত্তর শ্রীপুর গ্রামের মারুফ হোসেন নামে এক ব্যক্তিকে নতুন ঝাড়ুদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নাসিমা খাতুন বিষয়টি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলকে জানালেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন। বর্তমানে স্বামীহারা নাসিমা মানবেতর জীবন যাপন করছেন।

এ বিষয়ে তৎকালীন নায়েব তহশিলদার নুরুল ইসলাম জানান, তার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি থাকায় তিনি ছুটিতে ছিলেন। অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান জানান, নায়েব ছুটিতে ছিলেন এবং পিয়ন ইমরান একটি ফাইল নিয়ে কালিগঞ্জে গিয়েছিলেন। ঝাড়ুদার নাসিমা ভুল স্বীকার না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান। তবে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

কালিগঞ্জ প্রতিনিধি ০১৭১২৩৩৩৬২১- বিবিআর নিউজ।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর