উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৫ মনিরামপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন এর পক্ষে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে ভোট প্রচারণার করলেন মনিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু সাউদ। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির কর্মীরাই ধানের শীষের প্রতীক নিয়ে প্রথমেই পৌঁছাবে। শনিবার রাতে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের প্রচার চালান। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের অন্যতম নেতা হাবিবুর রহমান মধুসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় তাদের কাছে গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আবু সাউদ।
Leave a Reply