1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ, মিথ্যাবাদীরা প্রেমিক হতে পারে না লেখক:- ফাতেমা ইসরাত রেখ ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার চুরির অভিযোগ তালা বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিস হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা কবিতাঃ তেল নিয়ে তেলেসমাতি কবি, আজিজুর রহমান সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২৬ পালিত, 

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির গুরুতর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন 

  • প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Oplus_131072

উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :- গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন বলে তাঁর পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।বর্ষীয়ান এই নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শ্রীপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলা বিএনপির হাল ধরা এই নেতার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিচ্ছেন দলীয় নেতা-কর্মী ও অনুসারীরা।পারিবারিক ও দলীয় সূত্র জানায়: শাহজাহান ফকির বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে এবং স্বজনরা সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।শাহজাহান ফকিরের পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, “তিনি (শাহজাহান ফকির) বর্তমানে বেশ অসুস্থ। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া চাচ্ছি। শ্রীপুরবাসীসহ দেশের সকল মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ—আপনারা উনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।”

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর