1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই বিপ্লব পরবর্তী দেশে কাঙ্খিত পরিবর্তন হয়নি : এ্যাডঃ ইয়ারুল ইসলাম সাতক্ষীরায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, অধ্যাপক আবুল কালাম আজাদ শ্রীপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহাগ প্রধান শ্রীপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা সুমন প্রধান বরমী ইউনিয়নবাসীকে আক্তারুজ্জামান শামীমের ঈদের শুভেচ্ছা গাজীপুরবাসীকে জেলা ছাত্রদল নেতা আল-আমিন মোল্লার ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, বিল্লাল বেপারি  পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, শামসুল হক শ্যামল শ্রীপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, আনোয়ার হোসেন বেপারী

জুলাই বিপ্লব পরবর্তী দেশে কাঙ্খিত পরিবর্তন হয়নি : এ্যাডঃ ইয়ারুল ইসলাম

  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত
Oplus_131072

বিবিআর নিউজ ডেস্ক:-জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন, নির্বাচন ব্যবস্থা এবং দেশের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সাতক্ষীরায় বাংলাদেশ কংগ্রেসের জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহ্বায়ক মোঃ আলিমুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, এবি পার্টির সাতক্ষীরা জেলা আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমজাদ হোসেন, জেলা পরিবেশ, বন ও নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেঁড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহ্বায়ক মাস্টার আতিয়ার রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন করতে পারেনি। জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করলেও বাস্তবে নানা সংকট এখনো বহাল রয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, বেকারত্ব, বৈদেশিক ঋণের চাপ, ব্যাংকিং খাতের অনিয়ম এবং অর্থপাচারের অভিযোগ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে স্বচ্ছ তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা জাতীয় পর্যায়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।আন্তর্জাতিক প্রসঙ্গে বক্তারা মধ্যপ্রাচ্য, ইউক্রেন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার ওপর পড়ছে বলে মত প্রকাশ করেন। তারা বিশ্বশান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আঞ্চলিক বিষয়ে বক্তারা সুন্দরবন সংরক্ষণ, সীমান্ত নিরাপত্তা, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ও পরিবেশ রক্ষা, চিংড়ি শিল্পের উন্নয়ন এবং সাতক্ষীরার অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। একই সঙ্গে তারা সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা পৌরসভায় পর্যাপ্ত নাগরিক সুবিধা নিশ্চিত না করেই উচ্চ হারে পৌরকর আদায় করা হচ্ছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ সংরক্ষণ, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।সভা শেষে দেশের শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর