মোঃ ফয়সাল হোসেন ডেক্স :- তালা উপজেলার কর্মকর্তা সাংবাদিকদের সাথে বাংলাদেশের জামায়াতে ইসলামীর সাতক্ষীরা -১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৬ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় তালা উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে তালায় পুরাতন সিনেমা হল সংলগ্ন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ তালা কলারোয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াছিন আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি নাজমুল হক খান এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী মজলুম এর সাথে, হিন্দু , মুসলিম সকলে সমান,১২ ফেব্রুয়ারী নির্বাচনে কোনো ধরনের সহিংসতা সমর্থন করবো না। আমি বিজয়ী হলে সকলকে সমান নাগরিক অধিকার দেওয়া হবে,কোন প্রকার চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড,মাদক এই সলক বিষয়ে এই জনপদকে নিরাপদে রাখবো,তিনি তার বক্তব্যে আরো বলেন আমি নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কাজ করবো, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন করবো,আইন শৃংখলা সম্মুত রাখবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তালা কলারোয়া কে শান্তির নীড় গড়ে তুলবো, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, অহেতুক মামলা বন্ধ করে দেওয়া হবে, কোন জালিমের পক্ষ গ্রহণ করা হবেনা।সর্বোপরি দাড়ি পাল্লার প্রার্থী আগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের বস্তু নিষ্ঠা সংবাদ প্রকাশের মাধ্যমে সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় বক্তব্য রাখেন তালার প্রবীণ সাংবাদিক এম এ আব্দুল হাকিম, সাংবাদিক আকবার হোসেন, সাংবাদিক নারায় মজুমদার, সাংবাদিক মোঃ ফয়সাল হোসেন প্রমুখ।মতবিনিময় সভায় তালা পাটকেলঘাটার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply