1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নববর্ষের শুভেচ্ছা  লেখক:- ফাতেমা ইসরাত রেখা  যথাযোগ্য মর্যাদায় তালায় পালিত হলো বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ তালা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, সম্পাদক শেখ জলিল আহমেদ কালিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের হেফাজত থেকে জ্বালানি জব্দ নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসকে  ফুলেল শুভেচ্ছা নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভারতে ডিজেল পাচারকালীন ডিমলার সীমান্তে ১জন আটক সাতক্ষীরায় অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময়, ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারেকে সহায়তা প্রদান গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সুপারিশের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ভারতে ডিজেল পাচারকালীন ডিমলার সীমান্তে ১জন আটক

  • প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত
Oplus_131072

মোঃ আনোয়ার হোসেন -ডিমলা, নীলফামারী প্রতিনিধি :-  দেশে যখন তেল নিয়ে হৈচৈ তখন নীলফামারীর ডিমলা উপজেলা পুর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর সীমান্ত দিয়ে ৮০ লিটার পেট্রোল ভারতে পাচারের সময় পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের হাফিজুর ইসলাম হাপি (৪৫)নামে এক ব্যক্তিকে ডিমলা উপজেলার থানারহাট বিজিবি’র টহল দল আটক করে আইনগত ব্যবস্হা গ্রহন করে। ঘটনার বর্ণনায় জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের আঃ জব্বারের পুত্র হাফিজুর ইসলাম (৪৫), পশ্চিম ছাতনাই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মমিনুর রহমান মুন্না (২৫) ও খগাখড়িবাড়ী ইউনিয়নের আবুল হোসেনের পুত্র মোঃ সেতু (৪৫) সহ অঞ্জাতনামা ২/৩ ব্যক্তি গত ৯ এপ্রিল সন্ধায় ৩টি জারিকেনে করে ৮০ লিটার ডিজেল ভারতে পাচারের সময় পুর্ব ছাতনাই ইউনিয়নের থানারহাট বিওপি’র হাবিলদারের নেতৃত্বে একটি টহলদল থানারহাট সীমান্তের পিলার নং ৭৯৫/১২ এস পিলারের ১হাজার গজ অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর গ্রামের শেষ প্রান্তে ৮০ লিটার ডিজেল ভ্যানে পরিবহনের সময় হাফিজুর ইসলামকে আটক করতে সক্ষম হলেও মোঃ সেতু ও মমিনুর রহমান পালিয়ে যায়। ধৃত হাফিজুর ইসলামকে ৮০ লিটার তেলসহ সীমান্ত ফাড়ীতে নিয়ে আসে।এব্যাপারে ডিমলা উপজেলাধীন থানারহাট সীমান্ত ফাঁড়ীর বিজিবি হাবিলদার মমিনুর ইসলাম বাদী হয়ে হাফিজুর ইসলাম, মোঃ সেতু, ও মমিনুর রহমান মুন্নাকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং ০৭,জিআর ৮২/২৬, তাং ১০/৪/২০২৬ ইং। এবিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর