মোঃ জমির উদ্দিন তালা-সাতক্ষীরা:- তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ উপলক্ষে রংবেরঙের বেলুন ও ঘোড়ার গাড়ি দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়। এ উপলক্ষে ১ লা বৈশাখ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ভারপ্রাপ্ত ইউএনও তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে।র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজনসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
Leave a Reply