1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত শ্রীপুরে ও পৌরবাসীকে সাবেক ছাত্রনেতা নাসিম মন্ডলের নববর্ষের শুভেচ্ছা শ্রীপুর পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী খোকন প্রধান নববর্ষের শুভেচ্ছা  লেখক:- ফাতেমা ইসরাত রেখা  যথাযোগ্য মর্যাদায় তালায় পালিত হলো বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ তালা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, সম্পাদক শেখ জলিল আহমেদ কালিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের হেফাজত থেকে জ্বালানি জব্দ নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসকে  ফুলেল শুভেচ্ছা নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভারতে ডিজেল পাচারকালীন ডিমলার সীমান্তে ১জন আটক

শ্রীপুরে ও পৌরবাসীকে সাবেক ছাত্রনেতা নাসিম মন্ডলের নববর্ষের শুভেচ্ছা

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে শ্রীপুর উপজেলা ও পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও সাবেক তুখোড় ছাত্রনেতা **নাসিম মন্ডল**।সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি শ্রীপুরসহ দেশবাসীকে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় নাসিম মন্ডল বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি কোনো নির্দিষ্ট ধর্মের নয়, বরং সকল বাঙালির প্রাণের উৎসব। পুরোনো বছরের সকল জরাজীর্ণতা, ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। ১৪৩৩ বঙ্গাব্দ হয়ে উঠুক আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।”শ্রীপুরের সর্বস্তরের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে এই সাবেক ছাত্রনেতা আরও বলেন, “শ্রীপুর উপজেলা ও পৌর এলাকা আমাদের প্রিয় জন্মভূমি। এখানকার প্রতিটি মানুষ আমার অত্যন্ত আপন। নতুন বছরে আমার প্রত্যাশা—এখানকার প্রতিটি মানুষ যেন হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে। আমরা সবাই মিলে যেন একটি উন্নত, আধুনিক ও সুন্দর সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি।”তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের কাছে বাঙালির শাশ্বত সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে পহেলা বৈশাখের গুরুত্ব অপরিসীম। অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে তিনি তরুণ সমাজকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।পরিশেষে, নাসিম মন্ডল শ্রীপুরের প্রতিটি ঘরে ঘরে নতুন বছরের আনন্দ ছড়িয়ে পড়ার শুভকামনা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর