উসমান গনি, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:- উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি সম্মিলনের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে।মঙ্গলবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি শ্রীপুরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ স্থানীয় সুধীজন ও সর্বস্তরের সাধারণ মানুষ।বাঙালির চিরায়ত পোশাকে সজ্জিত হয়ে এবং নানা রঙের প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা এই আনন্দ শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন।র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে নিপুণভাবে ফুটিয়ে তোলেন।ঐতিহ্যের প্রতিফলন এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।সাংস্কৃতিক বৈচিত্র্য স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনা এবং আবৃত্তি শিল্পীদের দেশাত্মবোধক উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।উপজেলা প্রশাসনের এই বর্ণিল আয়োজন সম্পর্কে বক্তারা বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমেই আমরা আমাদের শেকড়কে খুঁজে পাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখাই এই উৎসবের মূল লক্ষ্য।নতুন বছরের নতুন সূর্যালোক সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে এই প্রত্যাশা
Leave a Reply