1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই বিপ্লব পরবর্তী দেশে কাঙ্খিত পরিবর্তন হয়নি : এ্যাডঃ ইয়ারুল ইসলাম সাতক্ষীরায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, অধ্যাপক আবুল কালাম আজাদ শ্রীপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহাগ প্রধান শ্রীপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা সুমন প্রধান বরমী ইউনিয়নবাসীকে আক্তারুজ্জামান শামীমের ঈদের শুভেচ্ছা গাজীপুরবাসীকে জেলা ছাত্রদল নেতা আল-আমিন মোল্লার ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, বিল্লাল বেপারি  পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, শামসুল হক শ্যামল শ্রীপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, আনোয়ার হোসেন বেপারী

কেশবপুরে মেয়ের হাতে মা খু’ন

  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পঠিত
Oplus_131072

যশোর প্রতিনিধি:- যশোরের কেশবপুরে মেয়ের হাতে খু’ন হয়েছে এক মা। সোমবার গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মঙ্গলবার দুপুরে ম’রদেহ উদ্ধার করাসহ ঘাতক মেয়েকে আটক করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী রানীর (৭৫) বাড়িতে ৩/৪ দিন আগে পাশের মনিরামপুরের নাগরঘোপ এলাকার শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে মৃত তরুণ অধিকারীর স্ত্রী দীপ্তি অধিকারী (৫০) বেড়াতে আসেন। দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সোমবার রাতে বিবস্ত্র অবস্থায় বাড়ির আঙ্গিনায় চলাফেরা করছিল। মঙ্গলবার সকালে দীপ্তি অধিকারীকে শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী (৫৬) ওই বাড়িতে আসেন। এ সময় তিনি বাড়ির দোতালায় উঠে দেখেন তার ভাবির মা গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে। এ ছাড়া দীপ্তি অধিকারী পাশেই বাথরুমে বিবস্ত্র অবস্থায় বসে আছে। এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি তার মায়ের সাথে থাকাকালীন সময়ে তরকারি কাটা বটির আছাড় দিয়ে তার মায়ের কপালে ও মাথার পিছনে আঘাত করলে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। ম’রদেহের পাশেই বটির আছাড়ের অংশ পড়ে থাকতে দেখা যায়।এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ উদ্ধার করাসহ ঘাতক মেয়েকে আটক করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে তরকারি কাটা বটির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ঘাতক দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর