1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শ্রীপুরে ও পৌরবাসীকে সাবেক ছাত্রনেতা নাসিম মন্ডলের নববর্ষের শুভেচ্ছা শ্রীপুর পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী খোকন প্রধান নববর্ষের শুভেচ্ছা  লেখক:- ফাতেমা ইসরাত রেখা  যথাযোগ্য মর্যাদায় তালায় পালিত হলো বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ তালা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, সম্পাদক শেখ জলিল আহমেদ কালিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের হেফাজত থেকে জ্বালানি জব্দ নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসকে  ফুলেল শুভেচ্ছা নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভারতে ডিজেল পাচারকালীন ডিমলার সীমান্তে ১জন আটক সাতক্ষীরায় অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময়,

আজ ১৯ মার্চ কবি সিকান্দার আবু জাফর এর ১০৭ তম জন্মদিন

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত
Oplus_131072

মোঃ ফয়সাল হোসেন- ডেক্স:- আজ ১৯ মার্চ কবি সিকান্দার আবু জাফর এর ১০৭ তম জন্মদিন।১৯১৯ সালের আজকের এইদিনে জন্ম হয় এক অন্যন্য প্রতিভার যার নাম সিকান্দার আবু জাফর। তিনি একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। সিকান্দার আবু জাফর ১৯১৯ সালের ১৯ মার্চ তৎকালীন খুলনা জেলার বর্তমান তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। স্থানীয় স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর তিনি কলকাতার রিপন কলেজে পড়েন।১৯৪১ সালে তিনি কাজী নজরুল ইসলামের ‘নবযুগ’ পত্রিকায় যোগ দেন। এছাড়া দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত-এ চাকরি করতেন। পঞ্চাশের দশকে রেডিও পাকিস্তানের শিল্পী হিসেবে কাজ করেন। ১৯৫৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি সাহিত্য পত্রিকা ‘সমকাল’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।সাহিত্যে তিনি বেশ অবদান রেখেছেন। তার লেখা বিখ্যাত একটি কবিতা হলো ‘ছাড়’। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতাও তিনি। তার লেখা অন্যান্য কাব্যগ্রন্থ হলো- প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে ইত্যাদি। নাটক- মহাকবি আলাওল, মাকড়সা, শকুন্ত উপখ্যান। উপন্যাস- মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল, জয়ের পথ। কিশোর উপন্যাস- জয়ের পথে, নবি কাহিনী। কয়েকটি বিদেশি লেখার বাংলা অনুবাদ-ও করেছেন তিনি। তন্মধ্যে রুবাইয়াৎ ওমর খৈয়াম, সেন্ট লুইয়ের সেতু, বারনাড মালামুডের যাদুর কলস। মানব কৌশিকি গানটিও তিনি অনুবাদ করেছেন। একজন সাহিত্যিক হিসেবে সিকানদার আবু জাফরের যে খ্যাতি তার চেয়েও অনেক বেশি প্রসিদ্ধি সাহিত্য সম্পাদক হিসেবে। সাহিত্য পত্রিকা সমকাল সাহিত্য পত্রিকার প্রকাশ ও সম্পাদনা তার জীবনের একটি তাৎপর্যময় ঘটনা।১৯৬৬ সালে তিনি বাংলা একাডেমি পুরষ্কারে ভূষিত হন এবং ১৯৮৪ সালে একুশে পদক (মরণোত্তর) লাভ করেন। ১৯৭৫ সালের ৫ই আগস্ট মাত্র ৫৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর