1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শ্রীপুরে ও পৌরবাসীকে সাবেক ছাত্রনেতা নাসিম মন্ডলের নববর্ষের শুভেচ্ছা শ্রীপুর পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী খোকন প্রধান নববর্ষের শুভেচ্ছা  লেখক:- ফাতেমা ইসরাত রেখা  যথাযোগ্য মর্যাদায় তালায় পালিত হলো বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ তালা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, সম্পাদক শেখ জলিল আহমেদ কালিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের হেফাজত থেকে জ্বালানি জব্দ নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসকে  ফুলেল শুভেচ্ছা নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভারতে ডিজেল পাচারকালীন ডিমলার সীমান্তে ১জন আটক সাতক্ষীরায় অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময়,

সাতক্ষীরায় অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময়,

  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: নবীন আইনজীবীদের পেশাগত পথচলায় দিকনির্দেশনা ও উৎসাহ দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা ও মতবিনিময় সভা। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সিনিয়র ও নবীন আইনজীবীদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট সাহেদুজ্জামান সাহেদ, অ্যাড. সাইদ্দুজ্জামান জিকো, অ্যাড. রফিকুল ইসলাম রফিক, অ্যাড. সালাউদ্দিন, অ্যাড. বাহারুল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলামসহ আরও অনেকে।বক্তারা নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আইন পেশা অত্যন্ত সম্মানজনক হলেও এটি একই সঙ্গে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ। একজন আইনজীবীকে নিয়মিত অধ্যয়ন, আদালতে প্র্যাকটিস এবং সিনিয়রদের কাছ থেকে শেখার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হয়। তারা সততা, পেশাগত নৈতিকতা ও ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।নবাগত আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন। তিনি বলেন, আইন পেশায় নতুন হিসেবে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সিনিয়রদের দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হব। আজকের এই আয়োজন আমাদের জন্য শুধু সংবর্ধনা নয়, বরং শেখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, আমরা একটি সুস্থ ও সহমর্মিতাপূর্ণ পেশাগত পরিবেশ চাই, যেখানে সিনিয়র-জুনিয়রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা থাকবে। আদালতের কার্যক্রম, মামলা পরিচালনা এবং পেশাগত দক্ষতা অর্জনে সিনিয়রদের অভিজ্ঞতা আমাদের পথচলায় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।অ্যাডভোকেট এম শাহ আলম তার দীর্ঘ আইনজীবী জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একজন আইনজীবীর সবচেয়ে বড় শক্তি তার সততা, ধৈর্য ও নিরলস পরিশ্রম। তিনি বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং নিয়মিত অধ্যয়ন, আদালতের কার্যক্রমের প্রতি গভীর মনোযোগ এবং প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখার মানসিকতা থাকতে হবে। প্রতিটি মামলা থেকে শিক্ষা নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং কখনোই শর্টকাট পথ অনুসরণ করা উচিত নয়।তিনি আরও বলেন, শুরুতে পথ কঠিন মনে হতে পারে, অনেক সময় হতাশাও আসতে পারে। তবে ধৈর্য হারালে চলবে না। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করতে হবে। পাশাপাশি ক্লায়েন্টের প্রতি দায়িত্বশীল আচরণ, সময়ানুবর্তিতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা একজন আইনজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।অ্যাড. শাহ আলম বলেন, “কোনো পেশাজীবী বা গণসংগঠন যখন দলীয় দাসত্বে জড়িয়ে পড়ে, তখন সেই সংগঠন তার স্বকীয়তা হারাতে বসে। তাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশার মান সমুন্নত রাখতে হবে। মরার যেমন কোনো জাত নেই, আইনজীবীদেরও তেমন কোনো জাত নেই। দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন। কোনো দল কিংবা মত নয়, আমাদের একটাই পরিচয়-আমরা আইনজীবী।” তিনি নবীনদের পেশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ধীরে ধীরে নিজেদের দক্ষ ও গ্রহণযোগ্য আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে নবীন আইনজীবীদের কোর্ট পিন ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর