1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তালায় উন্মুক্ত পরিবেশে প্রতিবন্ধী ভাতাভোগীদের যাচাই-বাছাই চলছে তোমাকে স্বাগত জানাই, লেখক:- ফাতেমা ইসরাত রেখা শ্রীপুরে নবারুণ ক্লাবে শুভ নববর্ষ উপলক্ষে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত শ্রীপুরে ও পৌরবাসীকে সাবেক ছাত্রনেতা নাসিম মন্ডলের নববর্ষের শুভেচ্ছা শ্রীপুর পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী খোকন প্রধান নববর্ষের শুভেচ্ছা  লেখক:- ফাতেমা ইসরাত রেখা  যথাযোগ্য মর্যাদায় তালায় পালিত হলো বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ তালা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, সম্পাদক শেখ জলিল আহমেদ কালিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের হেফাজত থেকে জ্বালানি জব্দ

তোমাকে স্বাগত জানাই, লেখক:- ফাতেমা ইসরাত রেখা

  • প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত
Oplus_131072

❤️❤️ তোমাকে স্বাগত জানাই ❤️❤️
                     লেখক:- ফাতেমা ইসরাত রেখা

এই প্রথম একটি বছর শুরু হলো দেখো –
নতুন আমেজে নতুন সম্ভাবনায় একটি নতুন দিন
যেখানে আমি ছিলাম না বহুবছর পরে।
না স্বপ্নে, না জাগরণে কোথাও ছিলাম না আমি।
অথচ কতো সোনালি সময় কেটেছে আমাদের!
এক মুহূর্তও ভাবিনি পৃথিবীতে দু’জনই থাকবো
কিন্তু দূরত্বের মায়ায় জড়িয়ে দু’প্রান্তে।

একটা কথা কি জানো, আমি সব সময় চেয়েছি
তুমি খুব ভালো থাকো যেখানেই থাকো
আজ তুমি ভালোই আছো বুঝতে পারি বেশ।
তাতে আমার দুঃখ নেই, বিশ্বাস করো
আমি জানি, সময় বদলে গেলে মানুষ বদলায়
তাই দুঃখ, শুধু কবিতাগুলো হারিয়ে যাচ্ছে বলে
একটা তুমির অভাবে নিত্য ভুল পাতায়
ভুল বানানে ভুল অক্ষরের বুননে কবিতাগুলোর
প্রতিদিন মৃত্যু হয়, নতুন জন্ম লাভের আশায়।

আমি জানি, কবিতারা আর প্রাণ ফিরে পাবে না
আমাদের ভাষায় কথা বলবে না কোনোদিন
কফির পেয়ালা শূন্য পড়ে থাকবে রঙহীন বারান্দায়।
তুমি শব্দের বিপরীত আর কোনো মায়ার শব্দ নেই
নেই আর দুঃখবোধের অশ্রুঝরা শেষ হাসি মুখ
তবুও তোমার ভালো থাকার জন্য এই কবিতার জন্ম
তোমাকে স্বাগত জানাই এই কবিতার শব্দে, সংলাপে।
ভালো থেকো তুমি আপনজনদের সাথে নিত্য আপনত্বে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর