1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রদান ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত
Oplus_131072

জাহাঙ্গীর আলম,সাতক্ষীরা:- সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামে ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক প্রাণবন্ত ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২জুন) বিকাল ৩ ঘটিকা থেকে,ফয়জুল্যাপুর সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।মাঠ পরিচালনা করেন আকাশ মন্ডল। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। খেলাগুলোতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফয়জুল্যাপুর ফ্রেন্ড ক্লাবের সভাপতি মোঃ মোস্তাকিম হোসেন,সাধারণ সম্পাদক আবু বাইদা গাজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন রাহি,অর্থ সম্পাদক রাসেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ।ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনও শক্তিশালী করে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর