1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল ডিমলা সীমান্তে ভারতীয় নাগরিক ‘পুশইন’ আতঙ্কে বিজিবির সতর্ক

বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন

  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত
Oplus_131072

উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :- সবার আগে বাংলাদেশ—এই দেশপ্রেমের স্লোগানকে বুকে ধারণ করে তরূণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে একটি সুস্থ ধারার সমাজ বিনির্মাণের প্রত্যয়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় যাত্রা শুরু করলো ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘ’।

আজ (১২ জুন) সংগঠনটির শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা এলাকায় এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। উক্ত আনন্দ র‍্যালিতে এলাকার শত শত ক্রীড়ামোদী যুবক, সাধারণ জনতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এবারের জমকালো আনন্দ র‍্যালিটির সার্বিক  স্থানীয় স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজ,সৌজন্যে সংগঠনটির উদ্বোধন ও আনন্দ র‍্যালি সম্পর্কে জানতে চাইলে মেসার্স জালাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জালাল মোল্লা বলেন: “যুবসমাজই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, তবে সমাজ থেকে অপরাধ ও মাদকের অন্ধকার দূর হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে আমতলা যুব ও ক্রীড়া সংঘ শ্রীপুরের যুবসমাজকে একটি নতুন ও পজিটিভ পথ দেখাবে বলে আমার বিশ্বাস। আমি সবসময় এই তরুণদের ভালো কাজের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ মেসার্স জালাল এন্টারপ্রাইজ এবং কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জালাল মোল্লাকে এই চমৎকার আয়োজনে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ক্লাবটি আগামীতে শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডসহ পুরো উপজেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর