উসমান গনি , শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি :- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। কুরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে নিজের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে কাজ করা।”
সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া গোসিংগা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেটাই আমাদের কাম্য। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে এগিয়ে আসি।”
তিনি আরও যোগ করেন, “গোসিংগা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। এবারের ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সৌহার্দ্য।”শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান এবং কুরবানির পর নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকার অনুরোধ করেন।গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া। এক বার্তায় তিনি বলেন, কুরবানির ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে সমাজের কল্যাণে কাজ করতে হবে। গোসিংগা ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি
Leave a Reply