মীর মীল্টন ষ্টাফ-রিপোর্টার:- সাতক্ষীরার তালায় শুক্রবার (৩০শে জানুয়ারী) ২০২৬ বিকাল ৩টায় ২নং নগরঘাটা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিঠে প্রাঙ্গনে ত্রয়োদশ নির্বাচনী জনসভা করা হয়। ত্রয়োদশ নির্বাচনী জনসভা কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয়। নগরঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মহব্বত আলী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
এসময় বক্তব্যে তিনি বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করব বলে কথা দিচ্ছি ইনশাল্লাহ। আর কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের কথা দিচ্ছি। আপনাদের এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ সকল উন্নয়নমূলক কাজ করব বলে আমি কথা দিচ্ছি।তালা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা ও তালা উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস এর সঞ্চালনায় প্রধান বক্তা অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল, বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান তালা জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর, সাবেক নগরঘাটা ইউনিয়ন চেয়ারম্যান মহব্বত আলী, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সাবেক তালা উপজেলা যুবদলের সভাপতি হাফিজুল রহমান, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, পাটকেলঘাটা ছাত্র দলের সভাপতি রিজভী আহমেদ, নগরঘাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ হোসেন মিলন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব শাহিনুর রহমান সহ বিভিন্ন অঙ্গসংঘনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় তিনি আরো বলেন তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে দেশ গড়তে হবে। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্যবিত্ত পরিবারের নারী প্রধান কে ফ্যামিলি ভাতা কার্ড দেয়া হবে, এবং মধ্যবিত্ত কৃষকের কৃষি ভাতা কার্ড দেয়া হবে।জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ছিলো। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
Leave a Reply