নিজস্ব প্রতিবেদক:অনলাইনভিত্তিক কৃষিপণ্য বিপণন প্রতিষ্ঠান Ridoy Allrounder Agro চলতি মৌসুমে সাতক্ষীরার হিমসাগর আম বিক্রিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ৭ দিনেই তারা ১১ হাজার কেজির বেশি হিমসাগর আম বিক্রি করেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জানান, বাজারে চাহিদা প্রত্যাশার চেয়েও বেশি ছিল। পর্যাপ্ত জনবল ও প্রস্তুতি থাকলে প্রতিদিন ২,৫০০ থেকে ৩,০০০ কেজি পর্যন্ত আম বিক্রি করা সম্ভব হতো। তবে ছোট টিমের কারণে পর্যাপ্ত পরিমাণ আম প্রস্তুত ও সরবরাহ করা যায়নি।
তিনি আরও জানান, “এ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী মৌসুমে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। আমরা এমন একটি দক্ষ টিম গড়ে তুলতে চাই, যাতে প্রতিদিন ৫,০০০ কেজি পর্যন্ত আম সরবরাহ করা সম্ভব হয়।
শুধু আম বিক্রিই নয়, নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, চাকরি বা অন্যান্য পেশার পাশাপাশি অনেকেই প্রতিষ্ঠানটির কাছ থেকে আম নিয়ে ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন উদ্যোক্তা মাত্র ৭ দিনের হিমসাগর মৌসুমেই ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লাভ করেছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক গাইডলাইন, মার্কেটিং পরামর্শ এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে সফল ব্যবসায়ী তৈরিতেও কাজ করছে।সংশ্লিষ্টরা মনে করছেন, মানসম্মত পণ্য, ন্যায্যমূল্য এবং উদ্যোক্তা উন্নয়নে সহায়তার কারণে প্রতিষ্ঠানটি দ্রুত সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী মৌসুমে আরও নতুন উদ্যোক্তা যুক্ত হওয়ার মাধ্যমে এই উদ্যোগ দেশের কৃষিভিত্তিক ই-কমার্স খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply