1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

ডিমলায় খাদ্য কর্মকর্তা ও নিয়ন্ত্রক কার্যদিবসে অনুপস্থিত। উত্তোলন হয়নি পতাকা

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত
Oplus_131072

বিশেষ প্রতিনিধি নীলফামারী :- নীলফামারী ডিমলা উপজেলা খাদ্য গুদাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।সোমবার (১লা জুন২০২৬) দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা খাদ্য গুদাম ও খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়া অফিস চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকেও কার্যালয়ে উপস্থিত পাওয়া যায়নি। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত না থাকা সরকারি বিধি-বিধানের পরিপন্থী। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মামুনার রশিদ সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ১২:৪৫ মিনিটে উপজেলা খাদ্য ও পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ নবাব ফ্যামিলি সহকারে খাদ্য গুদাম সংরক্ষিত এলাকার ভিতরে প্রবেশ করেন। ১২টায় ৪৫ মিনিটে অফিসে উপস্থিত ও জাতীয় পতাকা অফিসে উত্তোলন না করার বিষয়ে কথা বললে তিনি বলেন জেলা অফিস উত্তোলন করবে আমরা বিশেষ দিবসের শুধু উত্তোলন করি। জেলা অফিসে কাজ থাকার কারণে অফিসে আসতে দেরি হয়েছে। পতাকা উত্তোলন ও অনুপস্থিত বিষয়ে নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন কেন সময় মত অফিসে উপস্থিত নেই, জাতীয় পতাকা উত্তোলন হয়নি বিষয়টি আমি দেখতেছি। তবে তিনি এমন কথা বলে নিজেকে খালাস করেন। খাদ্য গুদাম নিয়ে অনেক অভিযোগ থাকলেও তিনি কোন কার্যকর ব্যবস্হা গ্রহন করেনি বলে ভুক্তভোগীরা দাবি জানায়

লটারিতে বিজয়ী ডিমলার সদর ইউনিয়নের কৃষক দলের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম বলেন আমরা বিজয়ী হয়েছি এই মেসেজ পেয়েছি কিন্তু কত কেজি ধান আমাদের কাছ থেকে সংগ্রহ করবে এই বিষয়ে খাদ্য গুদামে এসে দেখি অফিসে কেউ নেই। ডিমলা উপজেলা খাদ্য গুদামটিকে প্যাকেজ সিন্ডিকেটে মাধ্যমে নিজস্ব বলয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মামুনার রশিদ ও ওসিএলএসডি নবাব ইসলাম খাদ্য গুদামটি ব্যবসার নিজস্ব গোডাউন হিসাবে ব্যবহার ্করছে। এলাকার সচেতন মহল বলছেন, সরকারি অফিসে শৃঙ্খলা, জবাবদিহিতা ও জাতীয় মর্যাদা রক্ষায় নিয়মিত তদারকি জোরদার করা জরুরি।তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর