1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল ডিমলা সীমান্তে ভারতীয় নাগরিক ‘পুশইন’ আতঙ্কে বিজিবির সতর্ক

ডিমলা সীমান্তে ভারতীয় নাগরিক ‘পুশইন’ আতঙ্কে বিজিবির সতর্ক

  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি নীলফামারী:-  নীলফামারীর ডিমলার ভারতীয় সীমান্তঘেঁষা এলাকাজুড়ে ভারতীয় নাগরিকদের সম্ভাব্য ‘পুশইন’ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ আশঙ্কায় সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং, প্রচার-প্রচারণা এবং রাতভর পাহারার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সমন্বয়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

উপজেলার বালাপাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বালাপাড়া বিজিবি সীমান্ত ফাঁড়ি, পশ্চিম ছাতনাইয়ের ঠাকুরগঞ্জ ও কালীগঞ্জ বিওপি, পূর্ব ছাতনাইয়ের থানার হাট সীমান্ত ফাঁড়ি এবং টেপাখড়িবাড়ীর বার্নিরঘাট ও চরখড়িবাড়ী সীমান্ত এলাকায় রাতভর পাহারার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বেগের পর থেকেই গ্রামগুলোতে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা রাত জেগে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, সম্ভাব্য পুশইন ঠেকাতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছি। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আবদুল লতিফ খান জানান, থানার হাট সীমান্ত ফাঁড়ির বিজিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। স্থানীয় জনগণকে সতর্ক করা হয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছি।

পশ্চিম ছাতনাই ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হুদা তারিফ বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশইনের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাই প্রস্তুত রয়েছে।

একই ধরনের বক্তব্য দেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, আমার ইউনিয়নের সীমান্ত এলাকায় সম্ভাব্য পুশইন ঠেকাতে স্থানীয়দের নিয়ে রাত জেগে পাহারা দিয়েছি। সবাইকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এ বিষয়ে বালাপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার আনোয়ারুল ইসলাম বলেন, আমার অধীনস্থ সীমান্ত এলাকায় এখন পর্যন্ত ভারতীয় নাগরিকদের পুশইনের কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পাহারা জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, সীমান্তবর্তী ইউনিয়নগুলোর জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি বিজিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে, যাতে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।সীমান্ত এলাকায় নজরদারি ও সতর্কতা জোরদারের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলেও সম্ভাব্য পুশইন নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত প্রস্তুতি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর