নববর্ষের শুভেচ্ছা
লেখক:- ফাতেমা ইসরাত রেখা
অনেক পাওয়া না পাওয়ায় শেষ হয়ে গেলো একটি বছর অনেক ভালো লাগা, খারাপ লাগা সময়ের মাঝে,অনেক হারানোর গল্পও মিশে আছে সেখানে।
হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফিরবে না জেনেও তাদের অনুভূতি, মায়া হৃদয়ে জড়িয়ে চলতে হবে আগামীর দিনগুলো।মানুষের জীবনটা বড়োই অদ্ভুত ,তাই না?
আমরা কেউ জানিনা অতীতের চেয়ে আগামীটা সুন্দর হবে কিনা কিংবা আরও ব্যথাতুর।তবুও আমরা আগামীকে শুভেচ্ছা জানাই, আনন্দে গ্রহণ করি।
বিদায়ী বছরের প্রতি কোনো সাধারণ দুঃখবোধও না রেখে ,তবে আমার বিগত বছরটা যে দুঃসহ কষ্টে কেটেছে
আমি চাইবো না ওই রকম একটা বছর দুঃস্বপ্নেও আমার জীবনে আসুক। এখনো তিলে তিলে যে যন্ত্রনার সঙ্গী হয়ে দিন পার করছি ,তা নাইবা বললাম আর।
আমি যেন সময়ের সাথে সাথে এই যন্ত্রণায় অভ্যস্ত হয়ে যাচ্ছি ,হাসিখুশির জীবনটা ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে বুকের ভেতর একটা চাপা কান্নায়।
তবুও স্বাগত জানাই নতুন বছরকে, শুভ হোক সবার জীবন শুভ হোক আগামীর পথ চলা সবার।নববর্ষ-১৪৩৩
Leave a Reply