1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রদান ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত
Oplus_131072

ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রুপা রানী পাল, মেডিকেল অফিসার ডা. রিপন কুমার ঘোষ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট মশিউর রহমান।

কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই পারে ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর