1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রদান ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত
Oplus_131072

উসমান গনি, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি :- গাজীপুরের শ্রীপুর পৌরসভার টানা চারবারের সাবেক মেয়র ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. আনিছুর রহমানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। দলমত নির্বিশেষে হাজারো মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে এই জানাজা অনুষ্ঠিত হয়।আজ ৮ জুন (সোমবার) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার (মাধখলা) এলাকায় মরহুমের নিজ বাসভবনের পাশের মাঠে যৌথভাবে ভাই-বোনের এই জানাজা অনুষ্ঠিত হয়।

ভাইয়ের মৃত্যুর খবরে বোনেরও মৃত্যু পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সাবেক মেয়র আনিছুর রহমান। প্রিয় ভাইয়ের মৃত্যুর এই শোক সইতে পারেননি তার বোন রাশিদা খাতুন। ভাইয়ের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক করে) তিনিও ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে ভাই ও বোনের জানাজা একসাথে অনুষ্ঠিত হলে উপস্থিত জনতা ও স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জনপ্রিয় এই নেতার জানাজায় শরিক হতে সকাল থেকেই হাজারো মানুষ মাঠে জড়ো হতে থাকেন। জানাজায় উপস্থিত ছিলেন:গাজীপুর-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ।জানাজা শেষে উপস্থিত সকলের কাছে মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে ভাই ও বোনকে পাশাপাশি সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর