1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রদান ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন

  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩০ বার পঠিত
Oplus_131072

মেহেদী হাসান শিমুল:-সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর কেন্দ্রীয় মাঞ্জেখানা মসজিদ ও বালুইগাছা আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত একটি টিউবওয়েলের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুন ) আসরের নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জার্মান প্রবাসী জুলফিকার হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ-এর সহকারী অধ্যাপক ও পরিষদের আহ্বায়ক শেখ আব্দুল ওয়াদুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য শামীম সানা, আব্দুল হাকিম, আতাউর রহমান রিংকু, মেহেদী হাসান শিমুল কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা।বক্তারা বলেন, এলাকাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এই টিউবওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাজের বিত্তবানদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কয়েক মাস আগে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর