1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রদান ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ!

  • প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত
Oplus_131072

উসমান গনি শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুর উপজেলার শতবর্ষী ও ঐতিহ্যবাহী বরমী বাজারের অন্যতম প্রধান আকর্ষণ বন্য বানর আজ চরম অস্তিত্ব সংকটে। দিন দিন সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল, তীব্র হচ্ছে খাদ্য সংকট। এরই মাঝে আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি বানরের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক আবেগঘন ও নজিরবিহীন পরিস্থিতি।
আজ বুধবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় বরমী বাজারের প্রধান সড়কে দ্রুতগামী একটি অজ্ঞাত লরি গাড়ি একটি বানরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় বানরটি প্রাণ হারায়।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার ঠিক পরপরই এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহযোদ্ধার এই অকাল মৃত্যুতে বরমী বাজারের একদল বানর ঘটনাস্থলে ছুটে আসে। মৃত বানরটিকে ঘিরে ধরে তারা চিৎকার করতে থাকে এবং একপর্যায়ে লাশের চারপাশে অবস্থান নিয়ে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কটি অবরোধ করে বসে।
প্রায় দশ মিনিট বানররা রাস্তার মধ্যে অবস্থান নেন বন্য প্রাণীর এই মানবিকতা ও প্রতিবাদী রূপ দেখে থমকে দাঁড়ান সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। মানুষের ভিড় বাড়লে এবং স্থানীয়দের সহায়তায় মৃত বানরটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়

স্থানীয় প্রবীণদের মতে, বরমী বাজারের ইতিহাসের সাথে মিশে আছে এই বানরদের অস্তিত্ব। একসময় এই এলাকায় হাজার হাজার বানরের অবাধ বিচরণ ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, গাছপালা কেটে ফেলা এবং প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংসের কারণে এই নিরীহ প্রাণীরা আজ বিপন্ন।বাজারের ব্যবসায়ীরা জানান:
প্রাকৃতিকভাবে খাবার পাওয়ার কোনো উৎস এখন আর বাজারে অবশিষ্ট নেই। ক্ষুধার্ত বানরগুলো টিকে থাকার জন্য সম্পূর্ণ মানুষের দেওয়া খাবার বা দোকানপাটের ওপর নির্ভর করে।বানরগুলো যখন এক ছাদ থেকে অন্য ছাদে বা রাস্তা পার হতে যায়, তখনই গাড়ির নিচে পড়ে বা বিদ্যুতায়িত হয়ে মারা যাচ্ছে। আজকের ঘটনাটি আমাদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ওরা শুধু পশুই নয়, ওদের মধ্যেও তীব্র ভালোবাসা আর ক্ষোভ আছে। বরমী বাজারের বানর রক্ষা করতে না পারলে এই অঞ্চলের একটা বড় ঐতিহ্য হারিয়ে যাবে।প্রশাসনের নজরদারি ও স্থায়ী সমাধানের দাবিপরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি বা বেসরকারিভাবে যদি এই বানরদের জন্য প্রতিদিন নির্দিষ্ট কিছু খাবারের ব্যবস্থা করা হতো এবং বাজারে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকত, তবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রতি বরমী বাজারের এই ঐতিহ্যবাহী বন্যপ্রাণী রক্ষায় অবিলম্বে কার্যকরী পদক্ষেপ এবং একটি স্থায়ী অভয়ারণ্য বা নিরাপদ জোনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন শ্রীপুরবাসী।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর