1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রদান ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত
Oplus_131072

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন বরমী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ জুন, ২০২৬খ্রি. (বৃহস্পতিবার) বাদ আছর বরমী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ,জনাব মোঃ আলহাজ্ব মাসুদ সরকার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব, জনাব আক্তারুজ্জামান শামীম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, জনাব মোঃ আঃ মোতালিব, উপস্থিত ডাঃ সফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: জনাব খাইরুল কবির মন্ডল (আজাদ) সদস্য সচিব, শ্রীপুর উপজেলা বিএনপি।

আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, শেখ আব্দুর রাজ্জাক,অ্যাডভোকেট আবুজাফর সরকার, যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা বিএনপি।বিএনপি নেতা হেলাল উদ্দিন , বরমি ইউনিয়ন বিএনপি, সাবেক সভাপতি আফাজ উদ্দিন প্রধান ও সাবেক সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির, মামুন ফকির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন

যুব নেতা রাসেল আকন্দ ও এমদাদ হোসেন প্রধান  আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। দেশের সংকটময় মুহূর্তে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বক্তারা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দল ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উক্ত দোয়া মাহফিলে বরমী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর