1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রদান ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত
Oplus_131072

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজারে জুম্মার নামাজ চলাকালীন সময়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

শুক্রবার (১২ জুন) দুপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাগেরহাটের চুলকাটি বাজারের প্রধান ফটকের সামনে থেকে রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ফারাজী এর নেতৃত্বে বাগেরহাট জেলা ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন মিলে একটি ঝটিকা মিছিল করে।

ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ‘চলছে লড়াই, চলবে, ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, জুমার নামাজ চলাকালীন সময় মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চুলকাটি বাজারে এসে একটি মিছিল করে সেখান থেকে পালিয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর