1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রদান ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ডিমলা সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় বানরের মৃত্যু, সহমর্মিতায় বানরদের রাস্তা অবরোধ! ‎তালার জাতপুরে সরকারী জমিতে ইমারত নির্মাণ,, প্রশাসন নির্বিকার! ধুলিহরে সমাজ কল্যাণ পরিষদের টিউবওয়েলের উদ্বোধন শ্রীপুরের ভাই বোনের জানাজায় হাজারো মানুষের ঢল

কবিতা:- ইচ্ছে তবুও  লেখক:- ফাতেমা ইসরাত রেখা 

  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত
Oplus_131072

কবিতা:- ইচ্ছে তবুও 

লেখক:- ফাতেমা ইসরাত রেখা 

 

আমি ফিরে যেতে চাই সেই জোছনার ছায়ায়

ঘাসের বুকে জেগে ওঠা সেই বুনোফুল মায়ায়

সকালের সোনা রোদ পাখির ঠোঁটের আগুনে

ফিরে যেতে চাই কোকিলের গান ধরা ফাগুনে।

পড়ন্ত বেলার রোদ ছায়ায় মাখামাখি উষ্ণতায়

ফিরে যেতে চাই শুধু তুমিহীন নিঃশব্দ শূন্যতায়।

চোখ ভরে থাক নদীর স্রোতে ডুবুডুবু ব্যথার ঢেউ

ভুলে যেতে চাই আমার অভাবে কেঁদেছিলো কেউ।

ফিরে যেতে চাই যেখানে শুধু জল জোছনার ভিড়

যেখানে সকাল-বিকেল-সন্ধ্যাগুলো দাঁড়িয়ে স্থির

মাধবীলতা থোকা থোকা ফুলে বেনুবন মাধুরীতে

ফিরে যেতে চাই প্রিয় নদীটির সেই চঞ্চল ঘূর্ণিতে।

বুকের ভেতর পুষে রাখা কিছু একান্ত ব্যথা ছেড়ে

ছুটে যেতে চাই সেই নির্ভাবনার নির্ভীক দুয়ারে

পাঁজরের ঘরের আঁধার কুঠরি জং ধরা নিবাসে

মায়াহীন লাগে সব, শান্ত নদী উত্তাল হা-হুতাশে।

ফিরে যাই আর নাই যেতে পারি ভাবি না তা কিছু

মায়া অনুরাগ, ব্যথা পরিতাপ ছাড়ে না কিছুই পিছু

হৃদয়ে রক্তের গাঢ় ক্ষরণে মুছে গেছে সব আলো

নিয়তির খেলা এ হেন জীবন, তবুও বাসি ভালো।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর