1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

শ্রীপুরে চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ীকে মারধর

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত
Oplus_131072

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বালুমহালে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও কর্মচারীদের মারধর, অবরুদ্ধ করে গালিগালাজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী আক্তারুজ্জামান শামীম (৪৫) বাদী হয়ে শ্রীপুর থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত প্রধান বিবাদী হলেন বরমী এলাকার শহিদুল রব ফকিরের ছেলে রাজু ফকির (৩৮)। এছাড়া অভিযোগে আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনাকর গ্রামের মৃত আবু তাহের মোল্লার ছেলে আক্তারুজ্জামান শামীম বিগত ১৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখ থেকে বরমী বালুমহাল ভাড়া নিয়ে বালু বিক্রয়ের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু বিবাদী রাজু ফকির দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাজু ফকির তার ব্যক্তিগত ফেসবুক আইডি (Razu Fakir) থেকে বাদীর নামে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দিয়ে অপপ্রচার চালাতে থাকেন।

সর্বশেষ আজ ২ জুন (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৩:০০ টার সময় রাজু ফকির ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র (দা, লাঠি) নিয়ে বালুর হাউজে অনধিকার প্রবেশ করে। সেখানে তারা ম্যানেজার দেলোয়ারসহ উপস্থিত কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। ম্যানেজার এর প্রতিবাদ করলে বিবাদীরা তাদের এলোপাতাড়ি মারপিট করে জখম করে।

খবর পেয়ে ব্যবসায়ী আক্তারুজ্জামান শামীম ঘটনাস্থলে ছুটে গেলে উপস্থিত সাক্ষী জুনায়েত ও দেলোয়ারের সামনেই রাজু ফকির পুনরায় তার পূর্বের দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে সরাসরি অস্বীকার করলে বিবাদীরা প্রকাশ্যে হুমকি দেয় যে— চাঁদার টাকা না দিলে কোনোভাবেই বালুর ব্যবসা করতে দেওয়া হবে না। একই সাথে রাস্তাঘাটে সুযোগ বুঝে বাদী ও তার লোকজনদের খুন-জখম করে লাশ গুম করা এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।রেজাউল ফকির এলাকায় মাদক সেবন, কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। চাঁদা না দেওয়ায় সে আমার লোকজনকে মারধর করেছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানিয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত রেজাউল ফকির কে মুটো ফোনে একাধিক বার কল করলে তিনি ফোন রিসিভ করেন নি

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর